• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক ব্যবহার না করায় বরিশালে ৪ ব্যক্তিকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২০, ১৬:৩৫ অপরাহ্ণ
মাস্ক ব্যবহার না করায় বরিশালে ৪ ব্যক্তিকে অর্থদন্ড

বরিশাল ব্যুরো

বরিশাল স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ছাড়াই বাজারে ঘোরাফেরার দায়ে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার নগরীর নথুল্লাবাদ, কালিবাড়ি রোড, লঞ্চঘাট ও পোর্ট রোড এলাকার এই অভিযান চালানো হয়।

এ অভিযান পরিচালনা করেছেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রিট ফারজানা আক্তার।

তিনি জানান, স্বাস্থ্য বিধি না মেনে ঘোরাফেরার কারণে এই ৪ জনকে জরিমানা করা হয়েছে।

৪ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরার করানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ##