• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে চাঁদার দাবীতে দোকানীকে মারধর : আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ
বরিশালে চাঁদার দাবীতে দোকানীকে মারধর : আটক ১

বরিশাল ব্যুরো

দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় বরিশাল নগরীর হাসপাতাল রোডে এক দোকানী ও তার স্ত্রীকে মারধর করেছে এক সন্ত্রাসী।

মঙ্গলবার দুপুরে এ ঘটনার পর সন্ত্রাসী রিয়াজ হাওলাদারকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

এছাড়া স্থানীয়রা উদ্ধার করে আহত দোকানী নিতাই কুমার কর ও তার স্ত্রী রেখা রানী করকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিতাই কুমার কর এর স্বজন মিন্টু কর। ##