স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন বেপারী (২৫) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বেজহার নামক এলাকায় আম বোঝাই
একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনা¯’লেই ট্রাকের হেলপার সুজন বেপারী নিহত হয়। নিহত সুজন বগুড়া জেলার
সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামের ইয়াসিন বেপারীর পুত্র।