বরিশাল ব্যুরো
বরিশালে করোনা ও করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে একটি কিশোর, এক বৃদ্ধ ও এক নারী রয়েছেন।
সবাই চিকিৎসাধিন অবস্থা বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন।
মৃত কিশোর আল মামুন (১৩) বরগুনার পাথরঘাটা উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা মোঃ বারেক এর ছেলে।
আল মামুন করোনা উপসর্গ নিয়ে গত শনিবার বাত ৩ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়।
রোববার দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করে।
আল মামুনের করোনা সনাক্তের পরীক্ষা করা হয়েছে, তবে এখনো রিপোর্ট পাওয়া যায় নি।
এদিকে বরিশালের জেলার বাবুগঞ্জ উপজেলার চাদঁপাশা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান(৬০) মৃত্যুবরণ করেন।
তিনি গত ২ জনু করোনা উপসর্গ নিয়া শেবাচিম হাসপাতালে ভর্তি হন। তিনি করোনা পজেটিভ ছিলেন।
রোববার দুপুরে তার মৃত্যু হয়।
অপরদিকে ঝালকাঠি জেলার গুয়াটন গ্রামের বাসিন্দা মো: ইকবাল এর স্ত্রী শিউলি(৪০) মৃত্যুবরণ করেছেন।
তিনি গত শুক্রবার করোনা উপসর্গ নিয়া শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার মৃত্যুবরন করেন।
শিউলির করোনা সনাক্তের পরীক্ষা করা হয়েছে, তবে এখনো রিপোর্ট পাওয়া যায় নি। ##