শাকিল আহমেদ, মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে একজন ফায়ারম্যানসহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন-উপজেলা পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মঈন উদ্দিন চৌধুরী শাজাহান (৫০) ও উপজেলার জানখালী গ্রামের সিদ্দিকুর রহমান খোকন (৪০)। সে পাশর্^বর্তী পাথরঘাটা ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ারম্যান ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মঈন উদ্দিন চৌধুরী গত ৭/৮ দিন থেকে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলো। রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রোগীর নমুনা সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী ভিত্তিতে বরিশাল অথবা খুলনা রেফার করেন। স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে খুলনা নেওয়ার পথে সোমবার ভোরে তিনি মারা যান।
অপরদিকে, সিদ্দিকুর রহমান গত ৩/৪ দিন ধরে সর্দি, গলাব্যাথা ও শ^াসকষ্টে ভুগছিলেন। রোববার দুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে ওই রোগীর নমুনা সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল রেফার করেন। সোমবার দুপুরে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান।