• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে চার কি.মি সড়কে পাঁচ শতাধিক গর্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ণ
বেতাগীতে চার কি.মি সড়কে পাঁচ শতাধিক গর্ত

সৈয়দ নূর-ই আলম, বেতাগী(বরগুনা) প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলার বেতাগী-বাসন্ডা-হোসনাবাদ চার কিলোমিটার আঞ্চলিক সড়কে পাঁচ শতাধিকের বেশি গর্ত তৈরী হয়েছে। এর মধ্যে শতাধিক বড় গর্তে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সড়কটি বরগুনা থেকে চলে আসা বেতাগী-সুবিদখালী মহাসড়কের পাশ থেকে শুরু হয়ে বাসন্ডা হয়ে চার কিলোমিটার দক্ষিণে হোসনাবাদ ইউনিয়নের জলিশাবাজারে মিলিত হয়েছে।

অতিশিগ্রই পূন:নির্মান বা সংস্কার না করা হলে এই সড়কটি দিয়ে সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলার এ সড়কটি বর্তমানে মারণফাঁদে পরিণত হয়েছে।

জানা যায়, এলজিইডি ২০১৪ সালে এই রাস্তাটির নির্মান কাজ শুর করেন।

স্থানীয় অনেকে অভিযোগ করেন সাব ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে নি¤œমানের কাজ করায় সড়কটি খানাখন্দে ভরে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে; যার কারণেই নির্মাণের চার বছর যেতে না যেতেই অবর্ণনীয় হয়ে উঠেছে রাস্তায় চলাচলের পরিস্থিতি।

কিন্তু এমন দুরবস্থার মধ্যে ও বাধ্য হয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষ ও শত স্কুলগামী শিক্ষার্থীদের। একইসাথে অতিবৃষ্টির ফলে সড়কটি ফসলের মাঠে পরিণত হয়। এমন কোনো দিন নেই যে দুর্ঘটনা না ঘটছে। চার কিলোমিটার সড়কটিতে রয়েছে ছোট-বড় প্রায় পাঁচ শতাধিক গর্ত।

যেগুলোর কারণে দুর্ঘটনায় পড়তে হয় সাধারণ পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের। স্থানীয় আসাদুজ্জামান রিপন বলেন, রাস্তাটির দুরবস্থা অবর্ণনীয়।

তবে আমার মতে, রাস্তা নির্মাণের সময় যদি দুই পাশে পানি চলাচলের জন্য প্রতি কিলোমিটারে পাইপ কালভার্ট নির্মাণ করা হতো তবে এত তাড়াতাড়ি এমন বেহাল অবস্থার সৃষ্টি হতো না।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মনিরুজ্জামান জামাল বলেন, রাস্তায় গাড়ি চলাচলের সময় হঠাৎ গর্ত হয়ে রাস্তা ধসে পড়ে। এর ফলে রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.খলিলুর রহমান খান বলেন, আমি অত্র ইউনিয়নে সদ্য নির্বাচিত চোরম্যান হিসেবে নিযুক্ত হয়েছি।

খুব শিগ্রই ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ পেলে বড় খাদগুলো মেরামত করে দিবো। এছাড়াও এলজিইডি ও উপজেলা পরিষদের সাথে এ নিয়ে কথা বলবো।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব আহসান বলেন, উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ তহবিল থেকে যথাসাধ্য সহায়তা করে অতিশিগ্রই বড় গর্তগুলো মেরামত করে দেওয়া হবে একইসাথে সংশ্লিষ্ট দপ্তরকে রাস্তাটি সংস্কার জন্য ব্যবস্থা নিতে বলা হবে।