• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমের মার্কোনীতে মসজিদ প্রতিষ্ঠায় আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ণ
রোমের মার্কোনীতে মসজিদ প্রতিষ্ঠায় আলোচনা সভা

ইতালি প্রতিনিধিঃ ইতালির রোমের মার্কোনী বাসীর উদ্যোগে একটি মসজিদ প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মার্কোনী বাসীর উদ্যোগে মার্কোনীর এশিয়ান রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভায় সভাপতিত্ব করেন দ্বীন ইসলাম। সমাজ সেবক এ,আর আহমেদ তপু ও জি,আর মানিকের পরিচালনায় মার্কোনীতে একটি মসজিদ গঠনের লক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত ছিলেন, কাউসার আহমেদ, সিদ্দিক, ইমন হোসেন, শাহীন, এম ডি জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন, মোঃ জমির উদ্দিন, সাইফুল ইসলাম, পাপন, মোঃ কামরুল হাসান, সাজ্জাদ হোসাইন, মনির হোসাইন, এ এইচ মানিক, মোঃ শিমুল, মোঃ ওমর ফারুক, শাহাদাৎ, মোঃ টিপু সুলতান, মেরাজ, রুস্তম আলী, স্বজল, আনিসুর রহমান, তানজির, হুমায়ূন কবির সহ আরও অনেকে। শেষে সবার ঐক্যমতের ভিত্তিতে এবং স্ট্যন্ডিং কমিটির অনুমতি সাপেক্ষে তানজিরকে আহ্বায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। স্ট্যন্ডিং কমিটির সদস্যরা হলেন আরিফুল ইসলাম,জি, আর মানিক,মোঃ সবুজ,আনিসুর রহমান,হাবিব রহমান,মোঃ আলী,মোঃ মুরাদ,মাহবুবুর রহমান,মোঃ সাদিক
ফারুক আহমেদ,মোঃ ফারুক। এ সময় নেতৃবৃন্দ বলেন কমিউনিটির সবাই ভাল কাজের উদ্যোগ নিলে তা সফল হবেই।মার্কোনীতে একটি মসজিদ প্রতিষ্ঠায় আমরা কাজ শুরু করেছি সে ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আগামী মার্কোনী বাসীদের নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করা হবে।