সৈয়দ নূর-ই আলম ,বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়ির কক্ষে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ঐ এলাকার উত্তর বেতাগী জামে মসজিদের ইমাম মোঃ আবদুল ওহাব আলী মৃধা (৬৫), নেই কোন সন্তান,পরিবারের সদস্য একমাত্র স্ত্রী আহাজারি করলেও এলাকার কেউ এগিয়ে আসছেন না।
বুধবার রাত সাড়ের ১০টায় বেতাগী সদর ইউনিয়নের ছোট ঝোপখালী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্ত্রী জানান,বিগত সাত দিন ধরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর করোনার উপসর্গ দেখে নমুনা পরীক্ষা করার জন্য ঘুরেছি কিন্তু করাতে পারিনি, বুধবার নমুনা দেওয়ার কথা ছিলো কিন্তু তার আগেই তিনি চলে গেলেন।
পরিবারের সদস্য একমাত্র স্ত্রী আরো জানায়, ১০/১২ দিন আগে তিনি সর্দি, কাশি,জ্বর নিয়ে অসুস্থ হন পরে গতকাল বিকাল থেকে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট শুরু হয় এবং রাত ১০ টার দিকে নিজ বাড়িতেই মৃত্যু হয়।
স্থানীরা জানান, রাতে বাড়ির বাইরে লোকজন জমায়েত হতে শুরু করে । পরিবারের সদস্য একমাত্র স্ত্রী আহজারি করলেও এলাকার কেউ এগিয়ে আসছেন না। স্থানীয় ইউপি সদস্য বলেন, খবর পাওয়ার পরপরই ইউএনওকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওহাব আলীর মৃত্যুর পর এলাকার কোন লোকজন দাফন কাজে এগিয়ে না আসার খবর ইউএনওকে জানানো হলে বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশন ও বেতাগী যুব রেডক্রিসেন্ট সদস্যদের সহযোগীতায় মৃত ওই ব্যাক্তির জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করা হয়।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, পরিবারের একমাত্র সদস্য তার স্ত্রী নমুনা সংগ্রহের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি দিতে পারেনি বলেই তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে পরবর্তিতে তার স্ত্রীর কোন করোনা লক্ষন দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব আহসান বলেন,দাফন কাজ সম্পন্ন শেষে বাড়িটি লকডাউন করা হয়েছে।