• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২০, ০৯:০১ পূর্বাহ্ণ
রোমে বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ গঠন

ইতালি প্রতিনিধিঃ

ইতালির রোমের মন্তানিওয়ালয় বসবাসরত বরিশাল বিভাগবাসীর সমন্বয়ে গঠিত হয়েছে বরিশাল বিভাগ মন্তানিওয়ালা ঐক্য পরিষদ।

রোমের খান রেষ্টুরেন্টে এক আলোচনা সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হয়।

৭৫ সদস্যের এই কমিটিতে জামাল সরদারকে সভাপতি,সুমন হক ভূইয়াকে সাধারণ সম্পাদক করা হয়।

এ সময় রোমস্থ বরিশাল বিভাগের প্রবীন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ ফয়সাল,নজরুল ইসলাম মাঝি,কামরুল আহসান মন্টু,এম এ রব মিন্টু,মজিবর সিকদার,রোমা ওয়েষ্ট এর সভাপতি জসিম উদ্দিন সহ কমিউনিটির নেতৃবৃন্দ।

এ সময় বরিশাল বিভাগ সমিতি,বরিশাল বিভাগ যুব সমিতি,বরিশাল জেলা সমিতি,পিরোজপুর জেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটির পরিচিতি শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।