• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
কলাপাড়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি

কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপীনপুর গ্রামের নিজ ঘর থেকে কলেজ শিক্ষার্থী শোয়েব সিকদারের (২৬) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে।

শনিবার দিবাগত ভোররাতে লাশটি উদ্ধার করা হয়েছে।

ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে শোয়েব আত্মহত্যা করেছেন বলে মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেছেন।

রোববার লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

শোয়েব মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।