• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ি সমিতি, ইতালি’র নতুন কমিটি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ণ
রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ি সমিতি, ইতালি’র নতুন কমিটি ঘোষনা

ইতালি প্রতিনিধিঃ
ইতালী প্রবাসী বাংলাদেশী বাংকার ব্যবসায়িদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বাংকার ব্যবসায়ি সমিতি ইতালি’র নতন কমিটি গঠন করা হয়েছে। ১১ জুন শনিবার সন্ধ্যায় রাজধানী রোমের তুসকোলানাস্থ সমিতির কার্যালয়ে পূর্ব ঘোষিত সাধারন সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কমিটির আংশিক কমিটি ঘোষনা করা হয়।
সংগঠনের ১নং সদস্য মাহাবুবুর আলম দিদার জাহাঙ্গীর আলম শাহেদকে সভাপতি, ইকবাল হোসেন বেপারীকে সাধারন সম্পাদক ও সুজন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করেন। এছাড়াও সিনিয়র সহ সভাপতি হিসেবে মিয়া আব্দুল ও কোষাধ্যক্ষ হিসেবে কামরুল হাসানের নাম ঘোষনা করেন। ঘোষনা শেষে দিদার এক সংক্ষিপ্ত বক্তৃতায় নব নির্বাচিত নেতৃবৃন্দের সাফল্য কামনা করেন এবং আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের আহবান জানান। নতুন কমিটি ঘোষনার পর উপস্থিত সকলে করতালির মাধ্যমে নেতৃবৃন্দকে স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে সকলে নৈশভোজে অংশগ্রহন করেন।