• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে এমপি আমু’র সফলতায় দোয়া মোনাজাত ও বৃক্ষ রোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ণ
নলছিটিতে এমপি আমু’র সফলতায় দোয়া মোনাজাত ও বৃক্ষ রোপণ কর্মসূচি

নলছিটি প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নলছিটি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ সূচনা ও বাংলাদেশ আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল খাদ্য ও শিল্পমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ, ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি
১৪ দলের নতুন সমন্বয়ক ও মূখপাত্র নির্বাচিত হওয়ায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই  রবিবার সকাল ১১টায় নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির(জিএস জাকির)। পরে বিদ্যালয় মিলনায়তে যুবলীগ নলছিটি শাখার আহবায়ক দুলাল শরীফ’র সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রেজাউল করিম জাকির (জিএস জাকির),বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোহম্মদ ওয়াহেদ কবির খান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন,পৌর আ’লীগের সম্পাদক বাবু জার্নধন দাস। যুবলীগ নেতা প্রান্তিক দাস পুটু’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বর্তমান সভাপতি অনিক সরদার, সম্পাদক দিদারুল আলম রায়হান সহ
যুবলীগ,ছাত্রলীগ’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিলে ১৪ দলের নতুন মূখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু’র দীর্ঘায়ু , সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করা হয়।