বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে চারটি মৌজা কেটে মেহেন্দিগঞ্জ উপজেলার সাথে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় পদক্ষেপ গ্রহনের দাবীতে হিজলা উপজেলা আওয়ামী লীগ ও এমপি গ্র“প একই স্থানে পৃথক মানববন্ধন ও সমাবেশের আয়োজন করার ঘোষনা দেয়ায় ১৪৪ ধারা জারী করে উপজেলার সংহতি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মোড়,হিজলা কলেজ চত্বর, খুন্না বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর সহ বিভিন্নস্থানে থানা পুলিশের পাশাপাশি জেলা লাইনের শতাধিক পুলিশ মোতায়েন করেছে উপজেলা প্রশাসন।
পাশাপাশি সকাল থেকে বিবদমান দুটি গ্র“পের কোন নেতাকর্মী ও সমর্থকদের রাস্তায় দেখা মেলেনি। অন্যদিকে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
শনিবার রাতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র কবিরাজ এ আদেশ জারী করেন।
জানা গেছে, আজ (১২ই) জুলাই বরিবার সকাল দশটায় হিজলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট আফজালুল করিম ও উপজেলা আওয়ামীলীগ নেতা মইনুদ্দিন চিশতিসহ দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ মাঠে কর্মসূচি পালনের আয়োজন করেন। একই দাবীতে সংসদ সদস্য সমর্থিত গ্র“পের বর্তমান উপজেলা চেয়ারম্যান বেলায়েত ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত সাহাবুদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপজেলার বাসস্টান্ডের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করার ঘোষনা দেয়। উভয় কর্মসূচী পাশাপাশি হওয়ায় আইন শৃংখলা অবনিতর আংশকায় দুটি কর্মসূচীই বন্ধ করার জন্য ১৪৪ ধারা জারী করে রাতে মাইকিং করা হয়।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, করোনায় সামাজিক দুরত্ব বজায় না থাকার সম্ভাবনা ও করোনা সংক্রমণ প্রতিরোধসহ দুইটি গ্র“প একই সময় একই স্থানে মানববন্ধন কর্মসূচির আয়োজন করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ শান্ত রাখার জন্য ১৪৪ ধারা জারী করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।