• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ লাগবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ণ
বিমান যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ লাগবে

বাংলাদেশ থেকে ভুয়া ‘করোনামুক্ত’ সনদ নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগের মধ্যেই এবার দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ বাধ্যতামূলক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদেরকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারে অনুমোদিত বাংলাদেশের পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে।

এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।

কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরাই বিমানে ভ্রমণ করতে পারবেন।

অনুমোদিত পরীক্ষাগারের তালিকা বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন এই নির্দেশনার ফলে যাত্রীরা নতুন জটিলতায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।