• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বরিশাল বিভাগ সমিতির ভুল বুঝা বুঝির অবসান : শীঘ্রই নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২০, ১২:৪৪ অপরাহ্ণ
রোমে বরিশাল বিভাগ সমিতির ভুল বুঝা বুঝির অবসান : শীঘ্রই নতুন কমিটি

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে দীর্ঘ দিন ধরে চলা বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। গত রবিবার বরিশাল বিভাগের আমিনুল ইসলাম বাতেন এর আমন্ত্রণে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দ। এ সময় বরিশাল বিভাগ ,যুব ও জেলা সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনায় সবাই ঐক্যবদ্ধ প্লাটফর্ম গড়তে এক মত হন। এ সময় বরিশাল বিভাগ সমিতির প্রবীন ব্যক্তি নজরুল ইসলাম মাঝি,কামরুল আহসান মন্টু,মজিবর সিকদার এর উপর দায়িত্ব অর্পন করা হয় নতুন ভাবে কমিটি ঢেলে সাজাতে।আরো ৫জন সংযুক্ত করা হবে নতুন কমিটি গঠনে। এক মাসের মধ্যে সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এসময় উপস্থিত ছিলেন এম এ রব মিন্টু,সুজন সিকদার,আল আমিন ভূইয়া,এ্যাডঃ আনিসুজ্জামান,মোঃ শাহীন,মোস্তাক আহমেদ,ফিরোজ খান,স্বপন হাওলাদার,সানোয়ার ভূইয়া,মেহেদী হাসান,সোহেল বক্সী,খান রিপন,খান রাজীব,আহমেদ পিপু,হাজী সুইট,স্বপন দাস,কাউয়ুম হোসেন,ইলিয়াস মল্লিক,সহ আরো অনেকে।উল্লেখ বরিশাল বিভাগ,যুব এবং জেলা সমিতি বিলুপ্ত করা হয়েছে।এ ছাড়া বরিশাল বিভাগের প্রবীন ব্যক্তিত্ব জিএম কিবরিয়া,লুৎফর রহমান,ফয়েজ আহমেদ ফয়সাল,হাজী নুরে আলমের পরামর্শ নিয়েই কমিটি গঠন করা হবে।