• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন : ৭ মাসের অন্তঃসত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২০, ১২:০৫ অপরাহ্ণ
উজিরপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন : ৭ মাসের অন্তঃসত্তা

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে একাধিকবার ধর্ষন করে ৭ মাসের অন্তঃসত্তা করেছে এক বখাটে। এ ঘটনায় কিশোরীর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছে।

মামলা ও ভিকটিম সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের হতদরিদ্র দিন মজুরির মেয়ে কিশোরী(১৭) কে একই বাড়ীর আজিজ বেপারীর ছেলে ১ সন্তানের জনক লম্পট শাহাবুদ্দিন(২৬) বিয়ের প্রলোভন দেখিয়ে তার সরলতার সুযোগ নিয়ে ফুসলিয়ে ১০ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে। এতে কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পরে। গত বুধবার কিশোরীকে তার বাবা-মা একই এলাকার শাখাওয়াত বেপারীর ছেলে মালেক বেপারী(৩০) এর সাথে সামাজিক ভাবে বিবাহ দেয়। বিবাহের ২দিন যেতে না যেতেই কিশোরীর শারিরিকভাবে অসুস্থ্য হয়ে পরে।

তাৎক্ষনিক কিশোরীকে তার খালা বরিশালে ডাক্তারের কাছে নিলে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্তা হয়েছে বলে ওই ডাক্তার নিশ্চিত করেছে। বিষয়টি কিশোরীর বাবা-মা জানতে পেরে মেয়েকে জিজ্ঞেস করলে সেই কিশোরী সব কিছু খুলে বলে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ১৪ জুলাই কিশোরীর চাচা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। হতদরিদ্র কিশোরীর পরিবার ওই লম্পটের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান, মামলা নেয়া হয়েছে এবং আসামীকে গ্রেফতারের অভিযান চলছে।