নিজেস্ব প্রতিবেদক
বাকেরগঞ্জ কামারখালী বাজারের অবৈধ দোকান উচ্ছেদ এবং জরিমানা করলেন এসি ল্যান্ড সরকারি বিধি বিধান এবং নির্দেশনার তোয়াক্কা না করে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কামারখালী বাজারের মধ্যে পাকা দ্বিতল দোকান স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন দাড়িয়াল ইউনিয়নের রফিক মেম্বার।স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম দাড়িয়াল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ এনামুল হককে নির্দেশনা দেন স্থায়ী স্থাপনা নির্মানের কাজ বন্ধ করতে ।নির্দেশনা মোতাবেক কাজ বন্ধ করার জন্য লাল পতাকা টাংগিয়ে দিয়ে এবং মৌখিক ভাবে বলা হলেও কাজ করা অব্যাহত রাখলে আজ ২০/০৭/২০২০ তারিখ সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে বাজারের মধ্যের নির্মিত অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার শার্শা তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ যোবায়ের আহমেদ , দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষ্ণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় আল মদিনা এবং আল আরাফাত বেকারি দুইটিকে দশ হাজার করে মোট কুড়ি হাজার এবং মোতালেব হোসেন এবং দিলীপ চন্দ্র দাস নামীয় দুইটি খাবার হোটেলের মালিককে পাঁচ হাজার করে মোট দশ হাজার সর্বমোট ত্রিশ হাজার টাকা জরিমান করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মোবাইল কোর্ট পরিচালনা প্রসংগে তিনি বলেন জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত,কিংবা চানদিনা ভিটির বাইরে কোনভাবেই হাট বাজারে স্থায়ী স্থাপনা তৈরি করা যাবেনা ।তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন।