• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে নেছারাবাদ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২০, ১৬:৩১ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে নেছারাবাদ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

 

মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২০ জুলাই ২০২০ সোমবার এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এছাড়া নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন এবং  সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নেছারাবাদ উপজেলা ভূমি অফিস, স্বরুপকাঠি  ইউনিয়ন ভূমি অফিস এবং আটঘর কুড়িয়ানা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আম, মাল্টা, নারিকেল, নিম, কাঠবাদাম প্রভৃতি বৃক্ষেরর চারা রোপন করা হয়।

কর্মসূচি শেষে প্রধান অতিথি বলেন, শুধু বৃক্ষরোপন করলেই কাজ শেষ হবে না, গাছগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।