• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের তালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২২, ২০২০, ১২:৫২ অপরাহ্ণ
হিজলায় ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের তালা

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বন্দর ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে পুলিশের তালা বিপাকে ব্যবসায়ী।
জানা যায় গত ১৬ জুলাই হিজলা মুলাদীর সহকারি পুলিশ সুপার এর নির্দেশে কাউরিয়া বাজারের আড়ৎদার মোঃ দেলোয়ার হোসেন মাতুব্বরের ব্যবসা প্রতিষ্ঠান তালা ঝুলিয়ে পুলিশ। রহস্যজনক হলেও সত্য কে তালা ঝুলিয়েছে পুলিশ না ঘর মালিক এ নিয়ে বন্দর ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সরেজমিনে গিয়ে জানা যায় দেলোয়ার হোসেন মাতুব্বর দীর্ঘ ১৭ বছর যাবত দেলোয়ার হোসেন মাতুব্বর ঘর মালিক আয়নাল খান এর দোকান ঘর ভাড়া নিয়ে সুনামের সাথে ভুষা মালের ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর ব্যবসা কে ধ্বংস করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আসছে।
দেলোয়ার হোসেন মাতুব্বর ঘর মালিকের ভাড়ার টাকা প্রতিমাসে পরিশোধ করে আসছে।
এছাড়াও ঘর মালিকের কাছে মোটা অংকের অগ্রিম টাকা দেয়া রয়েছে।
হঠাৎ করে মাস দুই আগে ঘর মালিক আয়নাল খান ভাড়াটিয়া দেলোয়ার হোসেন মাতুব্বর কে না জানিয়ে ঘরের মধ্যে কাঁচামালসহ বিভিন্ন পণ্য রেখেই তালাবদ্ধ করে দেয়।
দেলোয়ার হোসেন মাতুব্বর প্রথমে বাজার কমিটিকে অবহিত করে হিজলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে হিজলা থানা পুলিশ ও বাজার কমিটি, মালিক ও ভাড়াটিয়ার সাথে সমন্বয় করে ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলে দেয়া হয়।
এবারের তালা দেয়ার রহস্য খুঁজতে গিয়ে জানাযায় ঘর মালিক আয়নাল খান পূর্বের ভাড়াটিয়া দেলোয়ার হোসেন মাতুব্বরকে তার ঘর থেকে নামিয়ে দেয়ার জন্য তাকে না জানিয়ে আরেক জনকে ঘর ভাড়া দিয়েছে। এদিকে দেলোয়ার হোসেন মাতুব্বর ঘর থেকে নামতে নারাজ। আয়নাল খান থানায় যোগাযোগ না করে সরাসরি সহকারি পুলিশ সুপারের বরাবর দেলোয়ার হোসেন মাতুব্বর এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের প্রেক্ষিতেই সহকারী পুলিশ সুপার ভাড়াটিয়া এবং ঘর মালিক কে তার মুলাদি অফিসে ডেকে নিয়ে উভয়ের কথা শুনে ভাড়াটিয়া দেলোয়ার হোসেন মাতুব্বর এর নিকট সহকারি পুলিশ সুপার মোটা অংকের টাকা দাবি করে।
দাবিকৃত টাকার কিছু টাকা দেলোয়ার মাতব্বর পরিষোধ করে বাকি টাকা না দেয়ার কারণেই তার ব্যবসা প্রতিষ্ঠান তালা এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন মাতুব্বর।
ভাড়াটিয়া দেলোয়ার হোসেন মাতুব্বর এর নিকট ঘর মালিক কেন ঘর ভাড়া দিবেনা জানতে চাইলে তিনি বলেন, কেন আমাকে ঘর ভাড়া দেবে না আমার জানা নেই আমার ভাড়া কোন মাসে বাকি থাকে না এমনকি তিনি যদি ঘর ভাড়া বৃদ্ধি করে তাও তো আমাকে জানালে আলোচনা সাপেক্ষে ভাড়া নির্ধারণ করতে পারতাম। ঘরের মধ্যে বর্তমানে আমার ৬৫ মন সুপারি সহ অন্যান্য মালামাল রয়েছে।
বাজারে এক ব্যবসায়ী কাজী শাহাবুদ্দিন বলেন ঘর মালিক আয়নাল খানকে ডেকে এনে দেলোয়ার হোসেন মাতুব্বরের ঘরে তালা দিয়েছে সহকারি পুলিশ সুপার মুলাদী। তিনি আরো বলেন ঘরে তালা দিয়ে ঘর মালিকের উপস্থিতিতে চাবি নিয়ে যান সহকারী পুলিশ সুপার মুলাদী।
কাউরিয়া বাজার ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ অশোক চ্যাটার্জী কাছে ব্যবসা প্রতিষ্ঠানে কেন তালা দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন শুনেছি সহকারি পুলিশ সুপার তালা লাগিয়েছে কিন্তু বাজার কমিটির কাউকেই বিষয়টি জানানো হয়নি।

হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার এর কাছে কাউরিয়া বাজারের দোকান ঘরে তালা দেওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি, এ ব্যাপারে আমার কিছুই বলার নেই ।

ব্যবসা প্রতিষ্ঠানের কেন তালা দেয়া হয়েছে এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আনিসুল করিম বলেন আমি দোকান ঘরে তালা দেইনি এই দোকানটি নিয়ে দীর্ঘ এক বছর ভাড়াটিয়া এবং ঘর মালিকের মধ্যে বিরোধ চলে আসছে আমার সহায়তায় ঘর মালিক নিজেই তালা লাগিয়েছে।