আসন্ন পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে লঞ্চে নদী পথে ঈদ যাত্রা নিরাপদ করতে বরিশাল বিআইডব্লিউটি’এ ও বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতির সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা করেছে মেট্রোপলিটন মডেল কোতয়ালী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম।
প্রতিটি লঞ্চে জীবানুনাশক ¯েপ্র সহ ট্যানেল স্থাপন, সিসি ক্যামেরা আওতায় আনা, যাত্রীদের মধ্যে দুরুত্ব বজায় রাখার জন্য নিশ্চিত করা, যাত্রী সাধারন যার যার ডানদিক দিয়ে চলাচল বাদ্যতামুলক করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট বয়ার ব্যবস্থা করা, সাবধানতার সাথে লঞ্চ ও জাহাজ চলাচল করা, লঞ্চে মাইকের ব্যবস্থ করা ও লঞ্চঘাট পল্টুনেফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স মেডিকেল টিমের ব্যবস্থা সহ ৮টি বিষয়ের উপর জোর দিয়ে মতামত বিনিময় করা হয়।
মঙ্গলবার জরুরী ভাবে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলামের অফিস কার্যলয়ে সভার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল নদী-বন্দর উপ-পরিচালক আজমুল হুদা মিঠু,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, ওসি মোঃ নুরুল ইসলাম, বরিশাল সদর নৌ থানার ওসি মোহাঃ আব্দুলাহ আল মামুনসহ কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।