• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ৩ জনকে কুপিয়ে জখম : জমি নিয়ে বিরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২২, ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ৩ জনকে কুপিয়ে জখম : জমি নিয়ে বিরোধ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩জনকে কুপিয়ে জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের বাড়িতে। জানা গেছে ঘর তোলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জসিম উদ্দিনের সাথে একই বাড়ির সোহেল ভূঁইয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয় সালিশগন উভয় পক্ষের বিরোধ মিমাংশায় ওই বাড়িতে উপস্থিত হয়। সালিশ বৈঠক শুরুর পূর্বে মোঃ জসিম উদ্দিনের সাথে প্রতিপক্ষ সোহেল ভূঁইয়া কথাকাটির এক পর্যায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ঘটনা ঘটলে সালিশ বেঠক পন্ডুল হয়ে যায় । সালিশগনের উপস্থিতে সোহেল ভূঁইয়া তার দল দেশীয় অস্ত্র নিয়ে জসিম উদ্দিনের উপর হামলায় চালিয়ে জসিম উদ্দিন(৩৫) খোকন ভূঁইয়া(৪০) মোসাঃ আছিয়া বেগম(৯৫)কে কুপিয়ে জখম করে। এসময় সালিশগন স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালিশগনের প্রধান আমির হোসেন মৃধা বলেন সোহেল ভূঁইয়া সালিশিতে জমি পাবেনা বলে সালিশ বৈঠক বানচাল করার জন্য ভাড়াটে লোকজন নিয়ে জসিম উদ্দিনের লোকজনকে কুপিয়ে জখম করেছে বলে তিনি জানান। এ ব্যাপারে বুধবার মোঃ জসিম বাদী হয়ে ৭জনকে আসামী করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।