• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২০, ১৪:২১ অপরাহ্ণ
মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 

মুলাদীতে পানিতে ডুবে শিশু মাহিন (৫)‘র মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত মাহিন চরমালিয়া গ্রামের হেলাল সরদারের পুত্র।

প্রতিদিনের ন্যায় খেলার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে তলিয়ে যায়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তারা মাহিনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, শিশু মৃত্যুর সম্পর্কে আমার কিছু জানা নেই।