• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নে মানুষের মন জয় করা যাবেনা যদি শান্তি দিতে না পারি- পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২০, ১৬:০৫ অপরাহ্ণ
উন্নয়নে মানুষের মন জয় করা যাবেনা যদি শান্তি দিতে না পারি- পংকজ নাথ এমপি

সঞ্জয়  গুহ, মেহেন্দিগঞ্জঃ বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, উন্নয়নে মানুষের মন জয় করা যাবেনা যদি আমরা শান্তি দিতে না পারি। মানুষের কল্যাণের জন্যই আমাদের রাজনীতি। পল্লী বিদ্যুৎ এর এই সাব অফিস উদ্বোধনের ফলে উলানিয়া, গোবিন্দপুর ও চানপুর ইউনিয়নের মানুষ বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে আর পাতারহাট যেতে হবেনা। জীবনের ঝুঁকি নিয়ে যেই পল্লী বিদ্যুৎ কর্মীরা জনগণকে বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানান সাংসদ পংকজ নাথ। আজ শুক্রবার রাতে উলানিয়া মাষ্টারহাট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, পল্লী বিদ্যুৎ মেহেন্দিগঞ্জের পরিচালক প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, এজিএম প্রকৌশলী সাইদুল মোরসালিন, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত হাবিবুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উজ্জ্বল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, চানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল বাসায় পল্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।