• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে যুবলীগ সভাপতির ছেলেসহ ৭ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৪, ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে যুবলীগ সভাপতির ছেলেসহ ৭ জনকে কুপিয়ে জখম

 

ঝালকাঠিতে সালিশ মীমাংসা কে কেন্দ্র করে যুবলীগ সভাপতির ছেলেসহ সাতজনকে কুপিয়ে রক্তাক্তসহ হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা।
গত ২৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঝালকাঠির পুরাতন কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো,ঝালকাঠি পৌর যুবলীগের সভাপতি আব্দুল হক খলিফার ছেলে আমীন খলিফা, আরিফ খলিফা ও তাদের স্বজন, সুজন হাসান, বিপ্লব, বাপ্পি ও নয়ন।
এদের মধ্যে গুরুতর আমীন খলিফা, আরিফ খলিফা এবং সুজন, নয়নকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আরিফ খলিফা জানান, ঝালকাঠি সদর কলাবাগান এলাকায় সম্প্রতি হানিফের মেয়ে মুক্তার সাথে একই এলাকার আফান মিয়ার ছেলে আবিরের বিয়ে হয়।
বিয়ের পর থেকে মুক্তা তার স্বামীর বাড়িতে থাকেন। বিয়ের এক সপ্তাহ পর থেকে শশুর আপান মিয়া তার পুত্রবধূ মুক্তার প্রতি কু,দৃষ্টি দেয়।
পাশাপাশি তাকে কৌশলে শ্লীলতাহানীর চেষ্টা করে।

বিষয়টি মুক্তা বুঝতে পেরে কাউকে না বলে সে তার বাবার বাড়ি চলে যায়। মুক্তাকে তার বাবার বাড়ি থেকে শ্বশুর আফান ও তার স্বামী আবির আনতে গেলে বিষয়টি ফাঁস হয়ে যায় এবং মুক্তা ওই সংসার করবে না বলে জানিয়ে দিলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

গত বুধবার মুক্তার পরিবার সমস্যা নিয়ে যুবলীগ সভাপতির ছেলে আরিফ খলিফার কাছে আসেন, একপর্যায়ে উভয় পরিবারের সাথে কথা বলে সালিশ মিমাংসার জন্য বসতে বলা হয়।

গত বুধবার সালিশ মিমাংসার বসার কথা। ঐদিন এলাকায় যুবলীগ সভাপতির ছেলে আরিফ খলিফার সহ স্থানীয় গণ্যমান্য বিষয়টি নিয়ে সালিশ মিমাংসার জন্য উভয় পরিবার থেকে অচল নামায় স্বাক্ষরদিতে বলেন এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে সালিশ মিমাংসার হবে বলে জানিয়ে দেন।
বৃহস্পতিবার বিকেলে পুরাতন কলাবাগান এলাকায় সালিশ মিমাংসার জন্য উভয় পক্ষ গণ্যমান্য আসেন, এসময় সালিশদার পৌর যুবলীগের সভাপতির ছেলে আরিফ খলিফা উভয় পক্ষের কথা শুনেন, সে সময় শশুর আপান মিয়া তার পুত্রবধু মুক্তাকে কুদৃষ্টি সহ শ্লীলতাহানীর চেষ্টার বিষয়টি উঠাইলে আফান মিয়া ও তার বাহিনীর লোকজন আরো ক্ষিপ্ত হয়ে যায়।
হঠাৎ সালিশ মিমাংসার মধ্যে আপানের নেতৃত্বে ইউসুফের ছেলে মন্টু মিন্টু সোহেল, মন্টু ভূঁইয়ার ছেলে অপু ভূঁইয়া, দুখু মিয়ার ছেলে রহিম, আল আমিনের ছেলে কাওসার, ইউনূসের ছেলে ইলিয়াস,সহ তাদের সহযোগী আনিস সহ শতাধিক সন্ত্রাসীরা সালিশদার আরিফ খলিফার উপর হামলা চালায়,
একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন পাশাপাশি লোহার রড দিয়ে তার হাত ভেঙ্গে দেয় মিন্টু সহ অন্যান্যরা।
এসময় আরিফ খলিফার ভাই আমীন খলিফা সহ তাদের আত্মীয়- সুজন, বিপ্লব, বাপ্পি, নয়ন, আসলে তাদের উপরও মিন্টু সহ অন্যান্যরা হামলা চালিয়ে রক্তাক্ত করেন।
আহত আমীন খলিফা জানান, আমাদের উপর দুই দফায় হামলা চালানো হয়েছে প্রথমবার হামলা চালানোর পর আমরা আহত হয়ে এম্বুলেন্সে ওঠার সময় আমাদের উপরে ফের হামলা চালানো হয়। মিন্টু মন্টু সহ অন্যান্যরা আমাদেরকে হত্যার চেষ্টায় কে কুপিয়ে রক্তাক্ত করেন।

তবে এদের মধ্যে আরিফ খলিফা, আমীন খলিফা, ও নয়ন এর অবস্থা খুবই আশঙ্কাজনক,আরিফের হাত ভেঙে গেছে এবং আমিন খলিফার মাথায় মারাত্মক জখম রয়েছে পাশাপাশি তার বাম হাত ভেঙ্গে গেছে এবং নয়নের মাথায় মারাত্মক জখম রয়েছে।

তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
অপর একটি সূত্র জানায়, ঝালকাঠিতে আপন মিয়া ও তার বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে, আপান একজন দুশ্চরিত্র লম্পট। এদের ভয়ে সাধারণ মানুষ কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার শিকার হতে হয়।
এ ব্যাপারে অভিযুক্ত আপানের মুঠোফোনে ফোন দেওয়া হলে তাকে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।