বরিশাল ব্যুরো
বরিশালে সাধারণ মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন জনলোক বরিশালের ১০ উপজেলায় ও দেশের বিভিন্ন জেলায় এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন জনলোক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন। তিনি বলেন, আমাদের কার্যক্রম সারা দেশে চলছে। তারই ধারাবাহিকতায় প্রায় ৫ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজারের বেশী মাস্ক বিতরণ করা হয়েছে। এর আগে সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তেল বিতরণ করা হয়েছে।