র্যাব-৮ এর অভিযানে পটুয়াখালীর গলাচিপা থেকে আগ্নেয়াস্ত্র ও জালনোটসহ এক কারবারিকে আটক করা হয়েছে।
আটক মো. শাহিন মাতুব্বর (৩২) গলাচিপা থানাধীন সৈয়দকাঠী এলাকার নুরুল আলম মাতুব্বর ওরফে লাল মিয়ার ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ৫০০ টাকার তিনটি জালনোট উদ্ধার করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকৃত মো. শাহিন মাতুব্বর একজন অস্ত্র ও জাল টাকার ব্যবসায়ী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী র্যাবের কাছে অপরাধ স্বীকার করেছে।
এ ঘটনায় র্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।