• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২০, ১৬:০৮ অপরাহ্ণ
বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলার বানারীপাড়া  উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বানারিপাড়া উপজেলার বিভিন্ন ভূমি অফিস প্রাঙ্গণে আম, লিচু, কাঠাল, নিম, পেয়ারা, চালতা, আমড়াসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।