• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র সমাজ নেতার অবৈধ স্থাপনা ভেঙে দিলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২০, ১৩:৪৬ অপরাহ্ণ
ছাত্র সমাজ নেতার অবৈধ স্থাপনা ভেঙে দিলেন এসিল্যান্ড

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন সড়ক ও জনপদের জমি দখল করে দোকান ঘর নির্মাণ করেন বাকেরগঞ্জ উপজেলা ছাত্র সমাজের নেতা মো. লিটন গাজী। মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছেন।

যদিও ছাত্র সমাজ নেতা লিটন গাজী অভিযোগ করেন, বাজার সংলগ্ন সড়কের জমি দখল করে কয়েকশ ঘর নির্মাণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সেগুলো না ভেঙে শুধু আমার ঘরটি ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। আমি একা ক্ষতিগ্রস্থ হব আর অন্যরা সুবিদা নিবে এটা কি ভাবে হয়। যদি ভাঙার হয় সব অবৈধ স্থাপনা ভেঙে দিবে।

তবে অভিযানের বিষয় সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম জানান, সরকারি জমি দখল করা যাবেনা। সদ্য নির্মাণ করা ঘরটি ভেঙে দেয়া হয়েছে। বাকি স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়েছে। নির্দেষ্ট সময়ের মধ্যে না সরালে আবারও অভিযান চালিয়ে ভেঙে দেয়া হবে