• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল-কলেজে ছুটি আরো বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২০, ১৪:৫৬ অপরাহ্ণ
স্কুল-কলেজে ছুটি আরো বাড়ল

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল।

কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হল।

করোনার কারণে দীর্ঘ ৪ মাস ধরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

যদিও সংসদ টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান চালিয়ে যাচ্ছে।

তবে কোনো পরীক্ষা নিতে পারছে না তারা। এ ছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষাও করোনার কারণে স্থগিত রাখা হয়েছে।