• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে বিএনপির সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ণ
ইতালির রোমে বিএনপির সাংবাদিক সম্মেলন

ইতালি প্রতিনিধিঃ
বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল ইতালী শাখার আয়জনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বলা হয় ইতালী আওয়ামী লীগ কতৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা বা‌নোয়াট অপপ্রচা‌র শুরু করেছে। ২৭ জুলাই রোমের একটি হলে এ স‌ম্মেল‌নে সভাপ‌তিত্ব ক‌রেন ইতালী বি,এন পি র ভারপ্রাপ্ত সভাপ‌তি আ‌মিনুর রহমান সালাম। পরিচালনা করেন সাধারন সম্পাদক ঢালী নাসির উদ্দিন।এ সময় উপ‌স্থিত ছি‌লেন সহ সভাপ‌তি সাজ্জাদুল কবির, ‌রোম মহানগর বি,এন পি র সভাপ‌তি হুমায়ুন ক‌বির, সহ সভাপ‌তি ফি‌রোজ খান, সহ সভাপ‌তি মঈনুল আলম খোকন, সহ সভাপ‌তি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌ‌হিদ কা‌দের সাংগঠ‌নিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা,সহ আরো অনেকে। সংবাদ স‌ম্মেল‌নে তারা দাবী ক‌রেন বি,এন পি র উপর যে মিথ্যা বানোয়াট কল‌ঙ্কের কা‌লিমা ইতালী আওয়ামী লীগ লেপন ক‌রেছে এর জন্য তা‌দের‌কে ক্ষমা চাই‌তে হ‌বে।