• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে দুইজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২০, ১৭:৪৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে দুইজনকে কুপিয়ে জখম

 

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে আহত একই পরিবারের দুই ভাই। রোববার (২ অাগষ্ট )দুপুরে

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লা খালি পোস্ট অফিস এলাকায়  এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন জানান, তাদের বসবাস করার বাড়ির পাশে তার নিজ জমিতে কিছু গাছ লাগায় সেই কিন্তু  কিছু না বলেই তার চাচা জয়নাল গাছ উঠিয়ে ফেলায়। এসময় আানিচুর রহমান বাধা প্রদান করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আনিসুর রহমান এর চিৎকার শুনে তার ভাই আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাকেও এ সময় হামলা চালায় চাচা জয়নাল , রেজবি ,শাহিনুর বেগম ,লিজা ও আউয়াল এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

 

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে তার ভাই আনিচুর রহমান বিমান বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন-আলম বলেন, বায়লাখালীর মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে ।