• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর পরকীয়া : কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২, ২০২০, ১৫:১৪ অপরাহ্ণ
স্ত্রীর পরকীয়া : কুপিয়ে হত্যা

খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী এলাকায় স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরে মামাতো ভাই বাচ্চু শেখকে (৩২) জবাই করে হত্যা করেছে ফুফাতো ভাই রবিউল ইসলাম ভূঁইয়া ওরফে নবী (৩৭)।

এ ঘটনায় আসামি নবীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরবর্তীতে ৩১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় আসামি নবীকে বাগেরহাট জেলার মংলা থানাধীন মংলা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আসামির দেখানো মতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুকুর হতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আসামিকে গত শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামি তার অপরাধের কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।