• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ণ
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আহত হয়েছে দুজন

। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আনোয়ার হোসেন (২৬) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি সাভারের গেন্ডায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে চাকরি করেন।

তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। এছাড়া নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনাগামী ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (খুলনা মেট্রো-ব-১১-০১১৯) সঙ্গে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-১৫-৯১১৪) মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের তিনজন নিহত হন।

আহত হন আরো দুজন।

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং বাস-পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।