• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে নিহত ১২ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ণ
বন্দুকযুদ্ধে  নিহত ১২ মামলার আসামি

সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মান্নান মুন্না (৩৫) নামের ১২টি মামলা আসামি নিহত হয়েছে।

সোমবার ভোর রাত ৩টা ৪০ মিনিটের দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে ঘটেছে।

নিহত মুন্না জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মৃত ইয়াসির আলীর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় রোববার বিকেলের দিকে তাকে পুলিশ গ্রেফতার করে।

পরে মুন্নাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে তথ্য দিয়েছিল তার বসতঘরে ইয়াবা ও অস্ত্র রয়েছে।

এমন তথ্য পেয়ে রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাবার পথে অজরগ্রামে পৌঁছার পর তার সঙ্গীরা পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালায়।

পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

কিছুক্ষণ পর মুন্নার সহযোগীরা পিছু হাটে।

এরপর ঘটনাস্থল থেকে আহতাবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে ৭ জন পুলিশ আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ৬টি ধারালো দা ও ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পৃথক ৩টি মামলা রেকর্ড করা হবে।