মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কলিকাপুর এলাকার আঃ ছালাম সরদার (৫৫) নামের এক বৃদ্ধ বজ্রপাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আনুমানিক নয়টার দিকে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে এই বজ্রপাতের ঘটনা ঘটে । পরে এলাকাবাসী খবর পেয়ে আঃ ছালাম সরদারকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহায়ক মোঃ আফসার হোসেন এর পিতা৷