• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২০, ১৪:৫২ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে আবুল কালাম মাঝি (৪০)

নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মুন্সিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, মুন্সিরাবাদ বাজারসংলগ্ন এলাকায় মামুন হাওলাদারের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় পল্লী

 

বিদ্যুতের তাড়ে জড়িয়ে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক আবুল কালাম মাঝি।

 

স্থানীয়রা তাকে ঝুলন্ত তার থেকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি সদস্য শামীম আজাদ বলেন, বরিশাল থেকে তার মৃতদেহ গ্রামের বাড়ি উত্তর তালগাছিয়ায় নিয়ে দাফন করা হবে।

নিহত কালাম উত্তর তালগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী মাঝির ছেলে।