• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের পুলিশ সুপার সপরিবারে করোনা জয় : কর্মস্থলে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জের পুলিশ সুপার সপরিবারে  করোনা জয় : কর্মস্থলে যোগদান

করোনা প্রতিরোধে ফ্রন্ট লাইনার হিসেবে মাঠ পর্যায়ে কাজ করা বানারীপাড়ার কৃতি সন্তান ও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) সপরিবারে করোনা জয় করেছেন।

তিনি দীর্ঘ ১৮ দিন ধরে স্ত্রী পলি সুলতানা শান্তা ও এক মাত্র শিশু কন্যা সেওতি আলম (১০) সহ করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপারের সরকারী বাস ভবনে আইসিলোশনে ছিলেন।

তিনি দীর্ঘ দিন পর শারিরীক ভাবে সপরিবারে সুস্থ হন এবং ৩১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করোনা জয় করার এ বিষয়টি সকলকে জানিয়ে দেন।

মঙ্গলবার সকালে তিনি সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের নিজ কর্মস্থলে যোগদান করেণ।

এসময় তাকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সহকর্মী ও সদর থানার পুলিশ অফিসাররা ফুল দিয়ে বরণ করেণ।

জানা গেছে, দেশে করোনা মহামারী প্রতিরোধে মার্চের শুরুতেই সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এলাকার মাঠ পর্যায়ে সংক্রমন ঢেকাতে সামনে থেকে কাজ করছেন।

ফলে অন্যান্য জেলার চেয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা সংক্রমন অনেকটা কম হয়েছে।

করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ১৩ জুলাই তিনি সপরিবারে করোনায় আক্রান্ত হন।

এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তা, ব্যাজমেট, সহকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাংবাদিক এবং আস্তীয়-স্বজন সহ শুভানুধায়ীরা তার পরিবারের সর্বিক খোঁজ-খবর নেন।

এসময় তাদের দ্রæত সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে তার নিজ জন্মভূমী বানারীপাড়া এবং কর্মস্থলের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি বিভিন্ন মন্দির এবং গ্রীর্জায় প্রার্থনা করা হয়।

এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।