মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আমবাগান এলাকায় রাস্তার পাশের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার সাবইন্সপেক্টর খন্দকার সেলিম শাহরিয়ার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই ব্যক্তির বয়স ৪৫।
তার পরিচয় শনাক্ত করা যায়নি।
এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড সেটি ময়নাতদন্তের পর স্পষ্ট হবে।