• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী : অবসর ও কল্যানট্রাষ্ট বিষয় নিয়ে দুটো কথা- তাইজুল ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ণ
শিক্ষামন্ত্রী : অবসর ও কল্যানট্রাষ্ট বিষয় নিয়ে দুটো কথা- তাইজুল ইসলাম 
মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয় :
আমার সালাম গ্রহন করুন। আশাকরি আল্লাহ আপনাকে ভালো এবং সুস্থ রেখেছেন। কিছু দিন আগে অবসর ও কল্যানট্রাষ্ট বিষয় নিয়ে দুটো কথা লিখে ছিলাম। তারপর দেখলাম তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু  আমার যে প্রশ্ন ছিল তার কোন উত্তর মেলেনি। আমি লিখেছিলাম কত বছর গত হলে (দশ বছর,বিশ বছর,) একজন শিক্ষক/কর্মচারী তার অবসরের  টাকা  পাবে?
মাননীয় মন্ত্রী :
আমার কাছে অবসরে যাওয়া শিক্ষক/কর্মচারীর বেঁচে থাকার বিকল্প একটা প্রস্তাব মনে আশায় আপনার কাছে আবার লিখছি। এটা আমার একান্তই ব্যাক্তিগত চিন্তা -ভাবনা।
মহোদয়ঃ
একজন শিক্ষক /কর্মচারী অবসরে গেলে পেনসনভোগী  হিসাবে অর্ধবেতন দিতে থাকলে সে নিয়মিতভাবে তার সংসারটি চালিয়ে নিতে পারবে,কারন ঐ সময়তো তার হাতে টাকা থাকে না, সে যদি অর্ধবেতন পায় তা হলে ছেলে /মেয়ের লেখা পড়া, বিবাহ দেয়া কাজগুলো চালিয়ে নিতে পারবে। এই করনাকালীন সময়ে তাদের হাত পাতার কোন যায়গা নাই।কবির ভাষায়-জোটে যদি একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি।
তারপর যে সময় তার পেনসন দেয়া যাবে( ১০-২০বছর পর) তখন বাকি যে কয়টাকা পাবে তা দিলেই হবে। তখন সে জীবিত  থাকুক বা না থাকুক। আফসোস করার মতো কিছু থাকবে না।
মাননীয় মন্ত্রী :
এই পদ্ধতি অবলম্বন করলে সরকারের উপর চাপ পড়বেনা। আর ঐ অবসরপ্রাপ্ত শিক্ষক /কর্মচারী মোটামুটি জীবন যাপন করতে পারবে। বিষয়টি ভেবে দেখার জন্য বিনীত অনুরোধ জানাই।
(পূর্বেই বলেছি এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত। কারোকাছে ভুল মনে হলে সংশোধনের সুযোগ করে দিবেন।)
বিনীত
তাইজুল ইসলাম 
অধক্ষ
গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ, বরিশাল।