• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে প্রবাসী বাংলাদেশীর ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২০, ১০:০৮ পূর্বাহ্ণ
রোমে প্রবাসী বাংলাদেশীর ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে প্রবাসী বাংলাদেশীরা ব্যবসায়িক ভাবে প্রতিষ্ঠিত অনেক আগে থেকেই। করোনা কালে অনেকে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবার লাভবান হয়েছে অনেকে।করোনা কালে ইতালি প্রবাসী বাংলাদেশী,ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্বোধন করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন,মান্নান মাতবর,সোহেল বক্সী,আল আমিন ভূইয়া,জহিরুল ইসলাম,হাজী সুইট,ফরিদ আহমেদহসহ আরো অনেকে।
এ সময় প্রধান অতিথি হাজী মোঃ ইদ্রিস ফরাজী বলেন প্রবাসে আমরা সমাজনীতি,রাজনীতি যাই করি না কেন আগে আমাদের ব্যবসায়ীক ভাবে স্বাবলম্বী হতে হবে।
এ সময় ব্যবসায়ী কামরুল আহসান মন্টু সকলের দোয়া কামনা করেন।