• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২০, ১৩:৫৫ অপরাহ্ণ
বরগুনা তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 
তালতলী (বরগুনা ) প্রতিনিধি :
বরগুনার তালতলীতে  ৯ আগষ্ট রবিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “করোনা ভাইরাস মহামারিতে আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শেষ হয়। বিদ্যালয়ের হল রুমে মি:মংথিনজো এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন মি:মং তাহান। সভায় বক্তব্য রাখেন,সাবেক সভাপতি তালতলী প্রেস ক্লাব আ:মান্নান মাষ্টার, কারিতাস তালতলী সিডিও মো:মিজানুর রহমান, তালতলী পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মি:মংচিন থান,এডভোকেট মি:মংথান,ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু প্রমুখ।
এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা । আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছাত্রিদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা, রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার হ দাবি জানান।