• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ণ
আমতলীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএমএম জামিউল হিকমা, আবু বকর সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন বরগুনা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক শাহাজাহান কবির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন শানু, আমতলী বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুচ আলী হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ¦ নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, শহিদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন, বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোনেন খান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। সভায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।