• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমের তুসকোলনায় ঈদ পূর্ণমিলনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২০, ১৪:৩৯ অপরাহ্ণ
রোমের তুসকোলনায় ঈদ পূর্ণমিলনী

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম,১নং সহ সভাপতি ও তুসকোলনা সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর ব্যক্তিগত আমন্ত্রণে রোমের তুসকোলনা পার্কে ঈদ পূর্ন মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। করোনা পরবর্তী এই মিলন মেলায় প্রবাসী বাংলাদেশীদের ঢল নামে। সবাই পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করে। এ সময় আয়োজকরা বলেন সবাই দেশে কোরবানি দেয় প্রবাসে খুব কম লোকেই কোরবানী দেয় এ কারনে সবাইকে এক সাথে কোরবানির মাংস খাওয়াই উদ্দেশ্য। যারা অংশগ্রহণ করেছে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এসময় রোমের রাজনৈতিক,সামাজিক,মহিলা সংগঠন,সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।