• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষে  মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২০, ১২:০৬ অপরাহ্ণ
মুজিববর্ষে  মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলার  মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ১২ আগস্ট ২০২০ বুধবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক  এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঠবাড়ীয়া উপজেলা ভূমি অফিস, মঠবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস এবং টিকিকাটা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আম, নারিকেল, সফেদা, আমলকিসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।