ডেস্ক রিপোর্টঃ
রোমের সানপাওলোতে রোম মহানগর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রিতা আকতার ও মেনু মিয়া দম্পতির ব্যক্তিগত উদ্যোগে বাঙালী জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। রোমের সানপাওলো পার্কে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে ১৫ আগষ্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধুর সপ্ন সোনার বাংলা গড়তে চাইলে প্রবাসে বিএনপি জামাতের অপ্রচার রোধ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,সহ সভাপতি হাবীব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের,আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসী,উপ প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু ,সদস্য সোহরাব সরকার,জহিরুল ইসলাম,মোঃ সুজন,রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন,যুবলীগের মহি উদ্দিন মহি,শাহাদাৎ হোসেন রনি,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ,সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আরো অনেকে।
সার্বিক তত্বাবধানে ছিলেন সমাজসেবক এম রোকন,মোস্তফা কামাল।