• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটির গোহাইলবাড়ী জে.এম. মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০, ১৪:২৯ অপরাহ্ণ
নলছিটির গোহাইলবাড়ী জে.এম. মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শোক দিবস পালিত

 

নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গোহাইলবাড়ী জে.এম. মাধ্যমিক বিদ্যালয় ও গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শোক সভা অনুষ্ঠানে গোহাইলবাড়ী জে.এম. মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কে.এম মাহবুবুর রহমান সেন্টু সভাপতিত্ব করেন।

মাহবুবুর সেন্টু তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি জন্ম না হলে বাংলাদেশ নামক ভুখন্ডের জন্ম হতো না। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, উপজেলার অন্য সকল ইউনিয়নের চেয়ে মোল্লাররহাট ইউনিয়নে রাজনৈতিক গ্রুপিং, কোন্দল, চাঁদাবাজি ও জনমনে আতঙ্ক বিরাজমান।এসব থেকে পরিত্রান পেতে ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুষ্ঠানের শেষাংশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন,গোহাইলবাড়ী জে. এম. মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, শিক্ষক মোঃ মোরশেদ আলম, গোহাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ বেল্লাল হোসেন,রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবুল মিনা, ইউপি সদস্য মোঃ মাছুম কামাল, আঃ রব গাঢী, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, অভিভাবক সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।