• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউ লাইফের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০, ১৭:০৭ অপরাহ্ণ
নিউ লাইফের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফ। নগরীর ১ নং সিএনবি পুল এলাকায় নিউলাইফ কার্যালয়ে ১৫ ই আগস্ট বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা দোয়া মিলাদ মাহফিল।
আলোচনায় বঙ্গবন্ধুর দেশপ্রেম, আত্মত্যাগ এবং তার মহিমান্বিত জীবনী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে জীবন করার জন্য সকলকে আহ্বান জানান। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও তার পরিবারসহ ১৫ ই আগস্ট কাল রাতে নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির বিভাগীয় প্রধান সাংবাদিক গোলাম মর্তুজা, নিউ লাইফ এর পরিচালক( প্রশাসন) ইয়াসির আরাফাত বাদশা, পরিচালক ইনজামুল হক সহ, পরিচালক শাহরিয়ার রিপন , পরিচালক শাহনেওয়াজ খান শাওন, সাংবাদিক আবুল বাশার সহ অন্যান্যরা । দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রাশিদুল ইসলাম ।