• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি নাপলীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০, ০২:২৩ পূর্বাহ্ণ
ইতালি নাপলীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
ইতালির নাপলি আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৫ আগষ্ট শনিবার রাত ৮ টায় নাপলির সানজেন্নারোর হাওলাদার রেস্টুরেন্টের হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।নাপলি আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দীন নাদিম বেপারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাপলি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন নাপলি আওয়ামিলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি ফরহাদ সেপাই, যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, দেলোয়ার মোহাম্মদ, আসাদ সরদার, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক বাবুল বেপারী,যুব ও ক্রিড়া সম্পাদক তুষার আহম্মেদ, সানজেন্নারো আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পালমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মাতুব্বর প্রমূখ। সভাপতির বক্তব্যে নাজিমউদ্দীন নাদিম বেপারী বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা র হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসের মাটিতে আছি এবং থাকবো। প্রধান বক্তা কুদ্দুস হাওলাদার বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা যারা বিদেশের মাটিতে এখনো পালিয়ে রয়েছে তাদেরকে দেশে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানাই। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাপলি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক বেপারী। পরে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সানজেন্নারো মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন।