• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালী আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণ
ইতালী আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে জাতীয় শোক দিবস পালন

ইতালি প্রতিনিধিঃ
পনের আগষ্ট জাতীয় শোক দিবস। জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষ্যে ইতালী আওয়ামী লী‌গ এক শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আ‌য়োজন ক‌রে। ইতালী আওয়ামী লী‌গের সভাপ‌তি ই‌দ্রিস ফরাজীর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ শোক সভা প‌রিচালনা ক‌রেন ইতালী আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।সভায় আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,রোম মহানগর আওয়ামী লীগ,স্বেচ্ছা‌সেবক লীগ, শ্র‌মিক লীগ, সহ আওয়ামী লী‌গের অন্যান্য অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। ইতালি আওয়ামী লীগের সভাপ‌তি তাঁর বক্ত‌ব্যে ব‌লেন,শোক‌কে শ‌ক্তি‌তে রূপান্তরিত ক‌রে আমরা সবাই ঐক্যবদ্ধভা‌বে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন জা‌তির পিতার স্বপ্ন‌কে বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে কাজ কর‌তে হ‌বে। ত‌বেই জা‌তির পিতার আত্মা শা‌ন্তি পা‌বে। সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন আমরা যারা প্রবা‌সে আ‌ছি সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী করব এবং প্রবাসে বিএনপি জামাতের অপ্রচার রোধে কাজ করব।
শে‌ষে নিহত শহীদ‌দের আত্মার শা‌ন্তি কামনা ক‌রে দোয়া করা হয়।