• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোকাবহ আগস্টকে ঘিরে কীর্তনখোলা চলচ্চিত্র সংসদের বিভিন্ন আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০, ১৫:৩৭ অপরাহ্ণ
শোকাবহ আগস্টকে ঘিরে কীর্তনখোলা চলচ্চিত্র সংসদের বিভিন্ন আয়োজন

 

বাংলাদেশের স্বাধীনতার পূর্বে, বঙ্গবন্ধু যেবার যুক্তফ্রন্টের বাণিজ্য মন্ত্রী ছিলেন, তাঁরই উদ্যোগ ও ইচ্ছায় বিএফডিসি প্রতিষ্ঠিত হয়। যে বিএফডিসি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রায় প্রতিনিয়ত ভূমিকা রেখে চলেছে।

শুধু একটি দেশ প্রতিষ্ঠাই নয়, দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণই ছিল যাঁর সর্বাঙ্গীণ ব্রত তাঁকেই স্বপরিবারে প্রাণ দিতে হলো কিছু বর্বর,নিষ্ঠুর হায়নার হাতে।

সেই শোকাবহ আগস্টে বাংলাদেশের স্থপতি, মহান এ নেতার স্মরণে কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছে।

২৫ শে মার্চ ২০১৮,ববির মুক্তমঞ্চে সিনেমার স্ক্রিনিং এর মাধ্যমে যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই চলচ্চিত্র সংসদ “কীর্তনখোলা ফিল্ম সোসাইটি”।সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা ও স্বপ্ন দেখা মানুষদের নিয়ে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে এই সোসাইটি। উদ্দেশ্য, সিমেনার মাধ্যমে সমাজকে পরিবর্তন করা।

তারই ধারাবাহিকতায় নিয়মিত সাপ্তাহিক সিনেমা বিষয়ক পাঠচক্র,মুভি স্ক্রিনিং, সিনেমা রিভিউ কনটেস্ট,স্ক্রিপ্ট কনটেস্ট,ছোট চলচ্চিত্র নির্মান,বিভিন্ন জাতীয় দিবসে অনুষ্ঠানমালা পরিচালিত হয়ে আসছে।এছাড়াও দেশ-বিদেশের বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই সংসদের নির্মিত চলচ্চিত্র।

১৫ই আগস্ট শোক দিবসকে সামনে রেখেও বিভিন্ন অনুষ্ঠান ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছে এই সংসদ।

১৭ই আগস্ট রাত ৮.৩০ টায় ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনকে অতিথি করে অনুষ্ঠিত হবে “বঙ্গবন্ধু” নামক আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানটি সরাসরি পরিচালিত হবে কীর্তনখোলা চলচ্চিত্র সংসদের ফেসবুক পেইজ থেকে।
পেইজ লিংকঃ https://www.facebook.com/kfsbu/